কাপ্তাইয়ে পাহাড় ধসে শিশু নিহত
রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের কর্ণফুলি পেপার মিল সংলগ্ন এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় সূর্য মল্লিক (৫) এক শিশু মারা গেছে। মাটির নিচে চাপা পড়ে আছেন তাহমিনা বেগম নামের এক নারী। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাটিচাপা পড়া নারীকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আছেন। বিস্তারিত
from https://ift.tt/2NGYRzt
0 Response to "কাপ্তাইয়ে পাহাড় ধসে শিশু নিহত"
Post a Comment