রাজধানীতে বালুবোঝাই ট্রাকের চাপায় নিহত ১
রাজধানীর মৎস্য ভবন মোড়ে বালুবোঝাই ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ৬০ বছর। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান প্রথম আলোকে বলেন, ভোররাত সাড়ে চারটার দিকে ওই ব্যক্তি মৎস্য ভবন মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বালুবোঝাই একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।... বিস্তারিত
from https://ift.tt/2YwCiSl
0 Response to "রাজধানীতে বালুবোঝাই ট্রাকের চাপায় নিহত ১"
Post a Comment