কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় আট ঘণ্টা পর চলছে ৩ ফেরি
পদ্মায় নাব্যতা সংকট ও স্রোতের তীব্রতার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। গতকাল শনিবার দিবাগত রাত ২টা থেকে আজ রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ১০টায় পরীক্ষামূলকভাবে তিনটি ছোট ফেরি কাঁঠালবাড়ি ঘাট ছেড়ে যায়। ফেরি চলাচল ব্যাহত থাকায় উভয় ঘাটে আটকা পড়েছে আট শতাধিক যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী ও চালকেরা।... বিস্তারিত
from https://ift.tt/354QVNk
0 Response to "কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় আট ঘণ্টা পর চলছে ৩ ফেরি"
Post a Comment