গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
গাজীপুরে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ বুধবার সকাল থেকে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকেরা তিনসড়ক এলাকায় রাস্তার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ শুরু করেন। শ্রমিকদের অবরোধের কারণে সড়কের চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ি ও শিমুলতলী পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাঁরা সড়কে বাস-ট্রাক, রিকশা, মোটরসাইকেল চলাচলে বাধা দিচ্ছেন।... বিস্তারিত
from https://ift.tt/2LImFiS
0 Response to "গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ"
Post a Comment