জি কে শামীমের জামিন প্রত্যাহার
অস্ত্র মামলায় বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের জামিন মঞ্জুর করে দেওয়া আদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগের আদেশ প্রত্যাহার করে এ আদেশ দেন। এর ফলে ওই মামলায় জি কে শামীমের জামিন আর থাকল না। ৬ ফেব্রুয়ারি অস্ত্র আইনের মামলায় জি কে শামীমকে ছয় মাসের জামিন দেন একই বেঞ্চ। এই জামিনের বিষয়টি গতকাল জানাজানি হয়।... বিস্তারিত
from https://ift.tt/2TRwRZI
0 Response to "জি কে শামীমের জামিন প্রত্যাহার"
Post a Comment