সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে শ্রমিকের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা সদর উপজেলায় ভোমরা ইউনিয়নের একজন ইটভাটার শ্রমিক (৬৫) মারা গেছেন। আজ বুধবার ভোর চারটার দিকে তাঁর মৃত্যু হয়। ওই শ্রমিকের বাড়িটি লকডাউন করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য জানান, ওই ব্যক্তি চট্টগ্রামে ইটভাটায় কাজ করতেন। ২৬ এপ্রিল তিনি বাড়ি আসার পর বাড়িতে লাল পতাকা টানিয়ে দেওয়ার পাশাপাশি তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য কথা বলা হয়। কিন্তু তিনি না থেকে ভ্যান চালাতেন।... বিস্তারিত
from https://ift.tt/35j79D0
0 Response to "সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে শ্রমিকের মৃত্যু"
Post a Comment