মাংস কাটতে গিয়ে ছুরি লাগল বুকে, গুরুতর আহত কিশোর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানি দেওয়া গরু কাটতে গিয়ে বুকে ছুরি লেগে এক কিশোর গুরুতর আহত হয়েছে। তার নাম মো. ফয়সাল (১৬)। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পৃথ্বিরাজ কর প্রথম আলোকে বলেন, ওই কিশোর ছুরিতে আহত হলে তাকে হাসপাতালে আনা হয়। বুকে ফুটা ও শ্বাসকষ্ট থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।... বিস্তারিত
from https://ift.tt/3hYo0A4
0 Response to "মাংস কাটতে গিয়ে ছুরি লাগল বুকে, গুরুতর আহত কিশোর"
Post a Comment